কলকাতা হাই কোর্টের নির্দেশের পরও রেহাই মিলল না। ফের ডিম হামলার অভিযোগ উঠল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে। বুধবার তেহট্টে দলীয় বৈঠক চলাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ করেছেন সাংসদ। ঘটনার ভিডিয়ো ফেসবুক লাইভে তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:
বুধবার তেহট্ট-১ নম্বর ব্লকে একটি ঘরোয়া বৈঠকে যোগ দিয়েছিলেন মহুয়া।
তাঁর দাবি, বৈঠক চলাকালীন বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের একটি ভিড় জমে যায়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির নেতৃত্বে ওই বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা এগিয়ে আসেন।আরও পড়ুন:
বিক্ষোভের সময় মহুয়াকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা তাঁর অনুগামীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
মহুয়া জানান, তাঁর গাড়িতে ডিম পড়লে তিনি ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন। বিক্ষোভের মধ্যেই অবশ্য পরবর্তী বৈঠকেও যোগ দেন তিনি। তাঁর বক্তব্য, এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।আরও পড়ুন:
এর আগে কালীগঞ্জেও ডিম হামলার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রকে ঘিরে। সেই ঘটনায় এলাকার কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। পরে থানায় হাজিরা দিতে যাওয়ার সময়ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সাংসদ। নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।