উমার ফারুক, মালাপ্পুরম:
আরও পড়ুন:
ইসলামি পণ্ডিত, সমাজসেবী এবং জামাআতে ইসলামির প্রবীণ নেতা কে. কে. মামুনি মৌলভি বুধবার সকালে শান্তপুরমের নিজ বাসভবনে ৮২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ইসলামি শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাতে শান্তপুরম মহল্লা কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হয় ।
১৯৪৪ সালে মালাপ্পুরম জেলার মুল্ল্যাকুরশিতে জন্মগ্রহণ করেন মামুনি মৌলভি। ১৯৫৫ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত শান্তপুরম ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন।
আরও পড়ুন:
পেরিন্থালমন্না ইসলামিক মিশন ট্রাস্টের সম্পাদক, শান্তপুরম মহল্লার সহকারী কাজি এবং ওয়াডানাপ্পল্লি এতিমখানা ও ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ‘মালারভাড়ি’ শিশু পত্রিকার প্রকাশনার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং দীর্ঘদিন তিনি ওই পত্রিকার প্রকাশক ছিলেন।
শান্তপুরম ইসলামিয়া কলেজ, ওয়াডানাপ্পল্লি এতিমখানা, পাথিরিপ্পালা মাউন্ট সিনাই, পেরুম্বিলাভ আনসার এবং আজিকোড ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্স-সহ একাধিক প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বেও যুক্ত ছিলেন।আরও পড়ুন:
সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান ছিল বিস্তৃত। পাথিরিপ্পালা বাইতুশারিক আল খাইরি ট্রাস্ট, পেরুম্বিলাভ আনসারি চ্যারিটেবল ট্রাস্ট, ওয়াডানাপ্পল্লি এতিমখানা কমিটি, কেচেরি আল ইসলাহ, আজিকোড ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্স, পেরিঙ্গাদি আল ফালাহ এবং তুভ্বুর হিরা ইংলিশ স্কুল-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মসজিদ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে একাধিক প্রকল্পে তিনি নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন:
কেরলের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে সমাজসেবা ও শিক্ষামূলক কর্মকাণ্ড বিস্তারের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
‘ভিশন ২০২৬’ প্রকল্পের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি ভারতের পিছিয়ে পড়া বিভিন্ন অঞ্চলে সফর করে শিক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। অনাথ ও অসহায় মানুষের শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বনির্ভরতার সুযোগ তৈরির কাজে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন।আরও পড়ুন:
তাঁকে স্মরণ করে সহকর্মী ও অনুরাগীদের বক্তব্য, কলেজজীবন থেকেই মম্মুণ্ণি মৌলভি বহু মানুষের কাছে অনুপ্রেরণা, আদর্শ এবং জীবন-শিক্ষকের ভূমিকা পালন করেছেন। আত্মনিবেদন, বিনয় এবং নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টার প্রতীক হিসেবে তাঁকে স্মরণ করা হচ্ছে। কেরলের অলি-গলি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ছোট-বড় অসংখ্য শিক্ষা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর ঘনিষ্ঠজনদের মতে, ইসলাম ও ইসলামী আন্দোলনের আদর্শকেই তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। ব্যক্তিগত প্রচার বা প্রতিষ্ঠার চেয়ে প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মানুষের পাশে দাঁড়ানোতেই তিনি বেশি গুরুত্ব দিতেন। তাঁর প্রয়াণে ইসলামি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল।