২০২৬ সালে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছে প্রায় ২৮৬ কোটি টাকা, যা মোট খরচের ৫৪ শতাংশেরও বেশি। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের নির্বাচনী খরচের হিসাব থেকেই এই তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হয়েছে।
বিজেপির হিসাব অনুযায়ী, অসমে ৯৬.২৬ কোটি, কেরলে ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা খরচ হয়েছে।আরও পড়ুন:
পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ নির্বাচনী প্রচারে খরচ হয়েছে ২১৭.১৬ কোটি টাকা। প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত খাতে খরচ হয়েছে আরও ৬৯.৮৩ কোটি টাকা। এর মধ্যে প্রার্থীদের সরাসরি দেওয়া হয়েছে ৫৮.৮০ কোটি টাকা।
সব মিলিয়ে বাংলায় দলের খরচ দাঁড়িয়েছে প্রায় ২৮৬ কোটি টাকা।আরও পড়ুন:
নির্বাচন পর্ব শেষে বিজেপির হাতে ৭,৬৮৯.০৬ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালান্স ও নগদ অর্থ ছিল বলে দলের হিসাব থেকে জানা যাচ্ছে। একই নির্বাচনী সময়ে দলটি প্রায় ১,৪৯৪ কোটি টাকা পেয়েছে বলেও ওই হিসাবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচনী খরচের ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্দিষ্ট সীমা থাকলেও রাজনৈতিক দলগুলির সামগ্রিক নির্বাচনী প্রচারের খরচের ক্ষেত্রে একই ধরনের নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলিকে তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। সেই হিসাবের মধ্যে প্রচার, যাতায়াত, সভা-সমাবেশ, বিজ্ঞাপন-সহ বিভিন্ন খরচ অন্তর্ভুক্ত থাকে।