২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে দলীয় কর্মীদের জন্য আসনভিত্তিক ভোট বৃদ্ধির লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর ঘোষণা, প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির ভোট অন্তত ২৭ হাজার করে বাড়ানোর লক্ষ্যে কাজ করতে হবে।
আরও পড়ুন:
রবিবার লখনউয়ে দলের উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন অখিলেশ। বৈঠক শেষে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলের ভোট ২৭ হাজার বাড়ানোর উদ্দেশ্যে কাজ চলবে।
তাঁর দাবি, এর ফলে বিজেপির ভোটও প্রতি আসনে ২৭ হাজার করে কমানো সম্ভব হবে।আরও পড়ুন:
নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে হাতে সময় কম থাকায় সংগঠনকে আরও সক্রিয় করার দিকে জোর দিচ্ছে সমাজবাদী পার্টি। অখিলেশ জানিয়েছেন, এই লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে।
তাঁদের অভাব-অভিযোগ শুনে সমস্যাগুলি বোঝার উপরও জোর দিয়েছেন তিনি।আরও পড়ুন:
আসন্ন নির্বাচনে ২৫০টিরও বেশি আসন জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সমাজবাদী পার্টি। ইতিমধ্যেই ব্লক স্তরে ‘পিডিএ’—পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘুদের নিয়ে—সম্মেলন শুরু করেছে দল। পাশাপাশি ছাত্র ও যুবদের মধ্যেও সংগঠন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির পাশাপাশি বিজেপিও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। বিজেপির শীর্ষ নেতৃত্বও বুথ স্তরে কর্মীদের সক্রিয় করা এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে।