ঘোষিত কর্মসূচি থাকলেও শনিবার কর্ণাটকে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অনুপস্থিতিকে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হলেও, শারীরিক অসুস্থতার কারণেই তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রভাকর কোড়ে।

জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে অমিত শাহ হোটেলেই ছিলেন। এদিন কর্ণাটকের হুবলির গাবুরে একটি মেডিকেল কলেজের নতুন অ্যাকাডেমিক ভবন ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করার কথা ছিল তাঁর।

কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রভাকর কোড়ে জানান, অমিত শাহের অসুস্থতার বিষয়টি চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন প্রভাকর কোড়ে। তিনিই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির কারণ সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিতদের জানান।