উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সোনারপুর থানার কোদালিয়ায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ,একদল বিজেপি কর্মী বাইকে করে এসে তাঁদের পার্টি অফিসে হামলা চালিয়ে চেয়ার, টেবিল-সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টার কেউ বা কারা ছিঁড়ে দেয়।
সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিষয়টি নিয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজন এবং সিপিএম নেতৃত্বের বচসা শুরু হয়।পরে পরিস্থিতি সাময়িক ভাবে শান্ত হলেও কিছুক্ষণ পর ফের কয়েকজন বিজেপি নেতা কর্মী এলাকায় ফিরে আসেন বলে অভিযোগ।সিপিএমের দাবি, এরপরই তাঁদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়। পার্টি অফিসের চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ বামেদের। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে। সিপিএমের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।যদিও গোটা ঘটনায় বিজেপির পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট দায় স্বীকার করা হয়নি।বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন যোদ্দার বলেন, “ঘটনাটি শুনেছি। তবে সবটা না জেনে কিছু বলা যাবে না।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে পুলিশ নজর রাখছে। পোস্টার ছেঁড়া এবং পরবর্তী ভাঙচুরের ঘটনায় কারা জড়িত,তা খতিয়ে দেখছে পুলিশ।সোনারপুরে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের
আসলাম হোসেন
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৬
আরও খবর
ফের নতুন আতঙ্ক জাপানি এনসেফ্যালাইটিস, অসমে আক্রান্ত হয়ে মৃত্যু ১১
শিক্ষিকার বদলির নির্দেশ... যেতে দিতে নারাজ, চোখে জল ছাত্র-ছাত্রীদের
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি কমলা সতর্কতা
'বুলডোজার সরকারের' ১০০ দিন:পুলিশি এনকাউন্টারে নিহত ৫২৫, বিরোধীরা বলছেন নিপীড়নের খতিয়ান
বাংলাদেশে পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর!
বাংলাদেশে পাতানো নির্বাচনের আশঙ্কা প্রকাশ জামায়াতে ইসলামীর!
আমেরিকার আমদানি নীতিতে বড় সিদ্ধান্ত: তামার উপর ৫০% শুল্ক, ওষুধে ২০০% কর আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের -চিন্তায় ভারত!
আমেরিকার আমদানি নীতিতে বড় সিদ্ধান্ত: তামার উপর ৫০% শুল্ক, ওষুধে ২০০% কর আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের -চিন্তায় ভারত!
বাসন্তীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
বাসন্তীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
এই শীতেই গঙ্গাবক্ষে নামছে দূষণহীন ২২টি ভেসেল, জলপথেও ই-ভেসের চালানোর উদ্যোগ
এই শীতেই গঙ্গাবক্ষে নামছে দূষণহীন ২২টি ভেসেল, জলপথেও ই-ভেসের চালানোর উদ্যোগ
সর্বাধিক পাঠিত
বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদলাল নবান্ন, বামেদের নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন কড়া আইন: দুই বছর পর আবেদন করতে লাগবে বিচারকের অনুমতি
রানাঘাট এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পাওয়ার সম্ভাবনা
বুলডোজার অ্যাকশনে হাইকোর্টের কড়া বার্তা, ভাঙা বাড়ি সরকারি খরচে তৈরি ও ১০ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট