উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ভোট গণনার ও সরকার পরিবর্তনের পর থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে একের পর এক অস্ত্রের ভান্ডারের সন্ধান পাচ্ছে পুলিশ। এবার সুন্দরবনের বাসন্তী থানা এলাকার মহেশপুর গ্রামের একটি মেছোভেড়ি থেকে বন্দুক উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেল, বারুইপুর পুলিশ জেলার বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রাম।
গ্রামের কাছেই রয়েছে অসংখ্য মেছোভেড়ি। মেছোভেড়ির মধ্যে একটি বস্তা দেখতে পায় স্থানীয়রা। বস্তার মুখ বাঁধা ছিল।সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা পুলিশে খবর দেয়।ঘটনাস্থলে হাজির হয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। বস্তাটি উদ্ধার করে। বস্তার মধ্যে থেকে বের হয় তিনটি বন্দুক, ২৪ টি কার্তুজ এবং বোমা তৈরী মশলা।তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।তবে কে বা কারা এই ধরনের সমস্ত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল তার তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ।আরও পড়ুন:
অন্যদিকে, আবারও বড়সড় সাফল্য পেয়েছে জয়নগর থানার পুলিশ। ডাকাত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের টিমের তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে শনিবার রাতে জয়নগর থানার খাকুড়দহ হাট এলাকা থেকে এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।ধৃতের নাম হোসেন গাজি (২৭)।ধৃতের বাড়ি জয়নগর থানার খাকুড়দহ পঞ্চায়েতের খাকুড়দহ এলাকায়। ধৃতকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।