পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে আবারও একটি পাতানো নির্বাচনের দিকে পরিস্থিতি এগোচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একতরফা ভূমিকা ও প্রশাসনের স্পষ্ট পক্ষপাতিত্ব অতীতের মতো আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে, যা দেশকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিতে পারে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সমন্বিত সরকার গঠনের চেষ্টা করবে।