পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই লেনদেনে প্রস্তাবিত মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন মধ্যপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্তের পেট্রোল পাম্প ডিলাররা। জ্বালানি পাম্পগুলোকে এই নতুন ০.৪ শতাংশ এমডিআর ফি থেকে সম্পূর্ণ অব্যাহতি না দেওয়া হলে ২,০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেন গ্রহণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিলারদের একংশ।
আরও পড়ুন:
ডিলারদের এই সিদ্ধান্তের ফলে সাধারণ ক্রেতারা, যাঁরা জ্বালানি কেনার ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে বড় অঙ্কের ডিজিটাল পেমেন্ট করেন, তাঁরা চরম ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 'অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন' পাম্পে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে চার্জ পুরোপুরি মকুব বা ছাড়ের দাবি জানিয়েছে। পাম্প মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রোল-ডিজেলে তাঁদের বিক্রয় কমিশন বাড়েনি। অন্যদিকে দিন দিন পাম্প পরিচালনার খরচ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ০.৪ শতাংশ অতিরিক্ত এমডিআর ফি তাঁদের ব্যবসায়িক মুনাফায় বড় আঘাত হানবে এবং এই অতিরিক্ত খরচের বোঝা তাঁদের পক্ষে বহন করা সম্ভব নয়।