পুবের কলম ওয়েব ডেস্ক: প্রতীক হাতছাড়া হওয়ার পর এবার বড়সড় ধাক্কা খেল মমতার কালীঘাটপন্থী শিবির। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এর ফলে এই উপনির্বাচনে মমতার দলের আর কোনও প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতায় রইলেন না।
আরও পড়ুন:
প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই বৃহস্পতিবার রাতে ময়দানের পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন সঞ্চিতা। এরপর শুক্রবার ঘাসফুল প্রতীক হাতছাড়া হতেই স্বামী সত্যজিৎ প্রধানকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওই শিক্ষিকা।
নবান্ন থেকে সরাসরি হলদিয়ায় ফিরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। তবে হঠাৎ লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ নিয়ে সঞ্চিতা দেবীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।আরও পড়ুন:
উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনে প্রবীণ নেতা অখিল গিরির নাম জল্পনায় থাকলেও তাঁর পরামর্শে স্থানীয় স্তরের দীর্ঘদিনের কর্মী সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু টিকিট পাওয়ার পর থেকেই তিনি কার্যত প্রচারের বাইরে ছিলেন। রাজনৈতিক মহলের মতে, প্রতীক জট এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সঞ্চিতার এই পদক্ষেপে নন্দীগ্রাম আসনে বিজেপি বড়সড় সুবিধা পেয়ে গেল।