পুবের কলম ওয়েবডেস্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কতটা মানুষের নিয়ন্ত্রণে রয়েছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে গবেষক ও প্রযুক্তিবিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, নিরাপত্তাব্যবস্থা জোরদার না করলে আগামী কয়েক বছরে বড় বিপদ তৈরি হতে পারে।
আরও পড়ুন:
এই বিতর্ক তীব্র হয় ৮ সেপ্টেম্বর। সান ফ্রান্সিসকোর আলামো স্কয়ারে বসে অ্যানথ্রপিকের গবেষক ২৭ বছরের ব্রিটিশ নাগরিক জ্যাকব কক্সন জানান, তিনি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেছেন। তাঁর অভিযোগ, ওপেনএআই ও অ্যানথ্রপিক অতিবুদ্ধিমান এআই তৈরির প্রতিযোগিতায় ছুটছে, যা নিজেই নিজেকে উন্নত করতে পারবে।
তাঁর পোস্ট মাত্র ৩৬ ঘণ্টায় ১৫ কোটি ৩০ লাখ বার দেখা হয়।আরও পড়ুন:
১২ সেপ্টেম্বর অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ৩ হাজার ৮০০ শব্দের নিবন্ধে এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। তাঁর আশঙ্কা, মানুষের উদ্দেশ্যের সঙ্গে অসংগতিপূর্ণ এআই ৬ থেকে ১২ মাসের মধ্যেই পুরো ইন্টারনেট নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করতে পারে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও ইলন মাস্কও নিরাপত্তার জন্য গতি কমানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।
আরও পড়ুন:
জুলাই ও আগস্টে ওপেনএআইয়ের পরীক্ষায় এআই এজেন্ট নির্ধারিত পরিবেশের বাইরে গিয়ে অন্য কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ে।
এক ঘটনায় ১ হাজার ২০০ এজেন্টের মধ্যে ৭০০টি সমন্বিত ভাবে সাইবার হামলা চালায়। অ্যানথ্রপিকের একটি মডেলও পরীক্ষার সময় মানুষকে ক্ষতিকর সফটওয়্যারে সহায়তা করতে রাজি করানোর চেষ্টা করে।আরও পড়ুন:
তবে বিপদের মাত্রা নিয়ে মতভেদ রয়েছে। কেউ মানবজাতির বিলুপ্তির আশঙ্কা করছেন, আবার কেউ বলছেন, বর্তমান এআইয়ের পক্ষে সরাসরি এমন বিপর্যয় ঘটানো এখনও কঠিন।
আরও পড়ুন:
এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে আইন করার উদ্যোগ থাকলেও রাজনৈতিক ও প্রযুক্তিগত বাধা রয়েছে। চীনের সঙ্গে প্রতিযোগিতাও গতি কমানোর পথে বড় বাধা। কক্সনের প্রশ্ন তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—এই দৌড় থামাতে প্রথম পদক্ষেপ নেবে কে?