পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 'টাইমস নাও'-এর সূত্র অনুযায়ী, দুই দেশের মধ্যে এই সফরকে ঘিরে পুনরায় নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সফরের বিষয়সূচি ও প্রস্তুতি নিয়ে বাংলাদেশের নীতি-নির্ধারক ও শীর্ষ আধিকারিকদের সাথে ধারাবাহিক আলোচনা বজায় রেখেছেন।
আরও পড়ুন:
নয়াদিল্লিতে এই সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে আশা করা হচ্ছে।আরও পড়ুন:
এর আগে ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে সফরটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। ঢাকা থেকে জানানো হয়েছিল, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বতন্ত্র আমন্ত্রণ না জানানোয় তিনি সেই সফরে অংশ নেননি। সফর বাতিলের দু'দিনের মাথায় চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের "রিসেট" বা পুনর্গঠন চায় এবং পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে এক নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।