ছুটির দিনের ভোরে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির বলি হলেন তিন পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে প্রায় ৭৫ ফুট নীচে পড়ে যায় একটি বিএমডব্লিউ গাড়ি। রবিবার মুম্বইয়ের কোস্টাল রোডে এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন ২১ বছরের শান্য গজ্জল। গাড়িটি তাঁর পরিবারের। তাঁর সঙ্গে ছিলেন ধৈর্য শেঠ (১৭), আদিত্য জাকাসানিয়া (১৯) এবং আদিত্য ওসওয়াল (২৩)।
চার জনই ম্যানেজমেন্টের পড়ুয়া এবং পেইং গেস্ট হিসেবে জুহু এলাকায় থাকতেন।আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর লালা লাজপত রাই কলেজের কাছে ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে গাড়িটি এলিভেটেড রুট থেকে নীচে পড়ে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
চার জনকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শান্য গজ্জল, ধৈর্য শেঠ এবং আদিত্য জাকাসানিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আদিত্য ওসওয়াল হাসপাতালে চিকিৎসাধীন।আরও পড়ুন:
পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার আগে চার জনই মেরিন ড্রাইভে গিয়েছিলেন। সেখান থেকে ভোরে ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।