পুবের কলম ওয়েবডেস্ক, উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র মাউন্ট মানতাপ ও আশপাশের এলাকায় পারমাণবিক বিস্ফোরণের পর ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওই এলাকায় ১ হাজার ৩৯৯টি ভূমিকম্প শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন:
গবেষণা অনুযায়ী, পারমাণবিক পরীক্ষা শুরুর আগে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের প্রবণতা ছিল অত্যন্ত কম। ২০১৩ সালে উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষার পর সেখানে প্রথম ভূমিকম্প রেকর্ড হয়। তবে ২০১৭ সালের ষষ্ঠ ও সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষার পর পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।
আরও পড়ুন:
ওই পরীক্ষার সময় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। বিস্ফোরণে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসে পড়ার পাশাপাশি পাহাড়ের চূড়ার আকৃতিও প্রায় তিন মিটার বদলে যেতে পারে বলে গবেষকেরা মনে করছেন। এরপর থেকে ছোট ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেশির ভাগ কম্পনের মাত্রা ছিল ২ থেকে ৩-এর মধ্যে এবং এগুলো অগভীর গভীরতায় ঘটেছে।
আরও পড়ুন:
পুসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কিমের ধারণা, বিস্ফোরণে পুরোনো ভূগর্ভস্থ ফাটল সক্রিয় হয়েছে। নতুন ফাটলে জল জমে ভূগর্ভের চাপ বাড়ায় পাথরের স্তর সরে গিয়ে একের পর এক ছোট ভূমিকম্প হচ্ছে।