পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে এবার বড় তথ্য জানাল নির্বাচন কমিশন। বর্তমান গতিতে আপিলের নিষ্পত্তি চলতে থাকলে জমে থাকা মামলাগুলি শেষ করতে ১২ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কমিশন। এই পরিস্থিতিতে দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কমিশনের হলফনামা অনুযায়ী, SIR সংক্রান্ত মোট ৩৮.৩১ লক্ষেরও বেশি আপিল জমা পড়েছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭,০৫,২৩৫টি আপিল বিচারাধীন ছিল।
বর্তমানে ১৯টি আপিলেট ট্রাইব্যুনাল এই মামলাগুলির শুনানি করছে।আরও পড়ুন:
কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে ট্রাইব্যুনালগুলিতে ১,২৬,১৯৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। মাসে গড়ে প্রায় ২৫,২৩৮টি মামলা নিষ্পত্তি হচ্ছে। এই একই গতিতে কাজ চললে বাকি মামলাগুলি নিষ্পত্তি করতে প্রায় ১৪৬ মাস, অর্থাৎ ১২ বছরেরও বেশি সময় প্রয়োজন হবে বলে কমিশনের হিসাব।
আরও পড়ুন:
এই দীর্ঘসূত্রিতা কাটাতে সুপ্রিম কোর্টের কাছে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য একটি করে আপিলেট ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান ১৯টি ট্রাইব্যুনালের পরিবর্তে মোট ৪২টি ট্রাইব্যুনাল করার প্রস্তাব কমিশনের।আরও পড়ুন:
কমিশনের বক্তব্য, বিপুল সংখ্যক আপিল দ্রুত নিষ্পত্তি করতে বর্তমান পরিকাঠামো যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে শুনানির গতি বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন:
কমিশনের তথ্য অনুযায়ী, মোট আপিলের মধ্যে ২২.২১ লক্ষের বেশি আবেদন করেছেন এমন ব্যক্তিরা, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল এবং তাঁরা নিজেদের নাম ফের অন্তর্ভুক্তির আবেদন করেছেন।
অন্যদিকে প্রায় ১৬.১০ লক্ষ আপিল করা হয়েছে ভোটার তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে।আরও পড়ুন:
অর্থাৎ, শুধু বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর আবেদনই নয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও বিপুল সংখ্যক আপিল জমা পড়েছে।
আরও পড়ুন:
এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলাগুলির ফলাফলও উল্লেখ করেছে নির্বাচন কমিশন। ১,২৬,১৯৪টি নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে ১,১৩,৯৪৩টি ক্ষেত্রে আবেদনকারীদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ নিষ্পত্তি হওয়া মামলার ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে নাম পুনর্বহাল হয়েছে।
আরও পড়ুন:
ফলে SIR-পরবর্তী আপিল প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনার আবেদন বর্তমানে ট্রাইব্যুনালগুলির সামনে বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন:
SIR-কে ঘিরে ভোটারদের আবেদন ও আপিলের সংখ্যা ক্রমশ বাড়ায় মামলাগুলির দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণেই ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ৪২টি ট্রাইব্যুনালের প্রস্তাব দেওয়া হয়েছে।