পুবের কলম প্রতিবেদক: বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মানের জন্য ৩০ মিলিয়ন ইউরো অর্থ অনুদান করল লিওনেল মেসির দাতব্য ফাউন্ডেশন। মূলত তার ফাউন্ডেশন এই অনুদান দিয়েছে এসজেডি পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টারের জন্য। জানা গিয়েছে হাসপাতালের আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার।

কেন্দ্রটিতে প্রতি বছর আনুমানিক ৪০০ জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। মেসির অর্থে তৈরি হাসপাতালটির মূল লক্ষ্য শিশুদের ক্যানসার চিকিৎসার সব ধরনের পরিষেবা এক ছাদের নিচে নিয়ে আসা, যাতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়া যায়। শুধু লিওনেল মেসির ফাউন্ডেশন নয়, বেশ কিছু প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থার উদ্যোগের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।