পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস'। এই ধর্মঘটের জেরে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় গ্রাহকদের আগাম সতর্ক বার্তা বা পরামর্শ জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের শাখা সম্পর্কিত জরুরি কাজকর্ম আগেভাগেই সেরে রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, মাসের শেষ সপ্তাহে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি থাকবে।
এরপর ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের প্রভাব পড়লে পরপর পাঁচ দিন শাখা পর্যায়ে পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত বা সীমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।আরও পড়ুন:
ইউনিয়গুলোর দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানা গেছে। গত ১১ সেপ্টেম্বরের সফল ধর্মঘটের পর সেপ্টেম্বর মাসের শেষে এই ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু তা-ই নয়, আন্দোলনের গতি বাড়িয়ে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের বা টানা ধর্মঘটের বার্তাও দিয়ে রেখেছে।
আরও পড়ুন:
এসবিআই এক বিবৃতিতে জানিয়েছে যে ধর্মঘটের সময়ও জরুরি ব্যাঙ্ক পরিষেবা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে শাখাভিত্তিক কর্মী উপস্থিতির ওপর পরিষেবা নির্ভর করবে। স্টেট ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, যেসব গ্রাহকের ব্রাঞ্চে বা শাখায় গিয়ে সরাসরি কাজ করার প্রয়োজন রয়েছে, তাঁরা যেন তা ধর্মঘটের তারিখের আগেই মিটিয়ে নেন। নিয়মিত তহবিল স্থানান্তর, বিল পেমেন্ট বা অন্যান্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে ইউপিআই ও ইয়োনো-র মতো বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।