টোকিও, ২১ সেপ্টেম্বর: জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জাপান ও ভারতের মধ্যে একটি ঐতিহাসিক ও একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আজ, মঙ্গলবার। ক্রিকেটের ময়দানে এই প্রথমবার ভারত ও জাপান পরস্পরের মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫-তম বার্ষিকী উদযাপবের সূচনা করবে। এছাড়া এটি ‘স্পোর্ট ৭৫’ কর্মসূচিরও সূচনাপর্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে আলোচনার ভিত্তিতে এই যৌথ কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজনের লক্ষ্যে ভারত যখন প্রস্ততি নিচ্ছে, তখন এই উদ্যোগটি দু’দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ঐতিহাসিক এই ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। স্বাভাবিকভাবেই সবার আলাদা করে নজর থাকবে ‘বিস্ময় কিশোর’ বৈভব সূর্যবংশীর দিকে।
ওপেনিংয়ে তাঁর সঙ্গী অভিষেক শর্মা বর্তমানে রয়েছেন দারুন ছয়। এরপরে ঈশান কিশান, তিলক বর্মা, শ্রেয়স আইয়ারদের সামলাতে হবে জাপানি বোলারদের।আরও পড়ুন:
অন্যদিকে আইসিসি পুরুষদের ক্রিকেটে জাপান ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪১-তম স্থানে অবস্থান করছে। জাপানের কাছে এই ম্যাচটি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের চেয়েও আরও বেশি কিছু। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়া তাদের জন্য নিজেদের যাচাই করার এবং শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা থেকে অমূল্য শিক্ষা গ্রহণের এক সুবর্ণ সুযোগ। টি-২০ আন্তর্জাতিকে জাপানের বর্তমান ফর্ম দলকে আত্মবিশ্বাসি করে তুলেছে। গত ৫টি টি-২০ ম্যাচে তারা জিতেছে তিনটিতে। দলের ওপেনার কেন্ডেলে কাডাওয়াকি ফ্লেমিং টি-২০ ফরম্যাটে জাপানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।
ফ্লেমিং দলকে দুর্দান্ত সূচনা এনে দিতে সক্ষম। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তাঁর বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দলের বোলিং আক্রমণের মূল ভরসা ইব্রাহিম তাকাহাশি। ডানহাতি এই স্পিনার ‘কৃপণ বোলার’ হিসেবে খ্যাত। পাশাপাশি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিতে দক্ষ।এ দিকে ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংশয়। পূর্ব জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’। তার জেরে চলছে ঝড়-বৃষ্টি। ফলে সোমবার অনুশীলন করতে পারেনি শ্রেয়স আইয়ার ব্রিগেড। ইতিমধ্যেই ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, টাইফুন যত স্থলভাগের দিকে এগোবে, ঝড়-বৃষ্টি তত বাড়বে। হড়পা বানেরও আশঙ্কা রয়েছে। ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘জাপান খুব সু¨র একটি দেশ। আমরা চেয়েছিলাম, দেশটা একটু ঘুরে দেখতে। কিন্তু আবহাওয়ার কারনে আটকে গিয়েছি। সোমবার অনুশীলনও করতে পারিনি। আবহাওয়ার কথা আমাদের জানা ছিল না। তবে আশা করছি, খেলা হবে।’