পুবের কলম প্রতিবেদক: ট্রেনে খাবারের গুণমানের অভিযোগ উঠলে বাজবে অ্যালার্ম। পাশাপাশি নয়া প্রযুক্তি ব্যবহারে রেলওয়ে স্টেশনের বেস কিচেন অথবা ট্রেনের প্যান্ট্রি কারে চলবে সর্বক্ষণের নজরদারি। এই লক্ষ্যে বেস কিচেন এবং প্যান্ট্রি কারের সিসিটিভি ক্যামেরায় যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক প্রযুক্তি। এআই প্রযুক্তি যুক্ত সেইসব সিসিটিভি ক্যামেরায় থাকবে ‘স্মার্ট ডিটেকশন’ সিস্টেম। ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে সেই ‘সিস্টেম’ই তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করবে।
জানা যাচ্ছে, এসংক্রান্ত ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে ইতিমধ্যেই পূর্ব মধ্য রেলে শুরু হয়েছে। তাতে যথেষ্ট সাড়াও মিলেছে। রেলের পরিকাঠামোগত মানোন্নয়ন যাই হোক না কেন, ট্রেনের খাবার নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এমনকি যে ট্রেনকে নিয়ে এখন সবথেকে বেশি প্রচার করছে মোদি সরকার, সেই বন্দে ভারত এক্সপ্রেসের খাবার নিয়েও গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে রেল যাত্রীদের একটি বড়ো অংশের। ট্রেনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া কিংবা পচা, দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ, অথবা ট্রেনের খাবারে পোকামাকড়ের উপস্থিতির মতো অভিযোগ নিয়মিতভাবে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোলেন সাধারণ যাত্রীরা। তা নিয়ে ট্রেনের অন-বোর্ড রেল কর্মীদের সঙ্গে কখনো কখনো বচসাতেও জড়িয়ে পড়েন রেল যাত্রীদের কেউ কেউ।খাবারের গুণমানের অভিযোগ উঠলে বাজবে অ্যালার্ম
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯
আরও খবর
পুরীর বিখ্যাত খাজাতেও ভেজাল! দোকানে হানা দিয়ে ৪ কুইন্টাল খাজা নষ্ট করল প্রশাসন
দিল্লিতে ফের নৃশংসতা: ১৭ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণ করে খুন, মৃতদেহ খুবলে খেল কুকুর
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্ক যাত্রীদের মধ্যে
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা নিয়ে কেন্দ্রকে ১০ দিনের সময় দিল সুপ্রিম কোর্ট
পুজোর মুখে শহরে বড়সড় অভিযান পুরসভার, বন্ধের মুখে ৯১৯টি গেস্ট হাউস, লাইসেন্স সাসপেন্ড ৪০টি রেস্তরাঁর
পুজোর মুখে শহরে বড়সড় অভিযান পুরসভার, বন্ধের মুখে ৯১৯টি গেস্ট হাউস, লাইসেন্স সাসপেন্ড ৪০টি রেস্তরাঁর
খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘনে কড়া পদক্ষেপ পুরসভার, আরসালান ও নিজামস-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড
খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘনে কড়া পদক্ষেপ পুরসভার, আরসালান ও নিজামস-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড
নেপালের বন্যার প্রভাব বিহারে, ভেসে আসা মাছ খেতে নিষেধ প্রশাসনের
নেপালের বন্যার প্রভাব বিহারে, ভেসে আসা মাছ খেতে নিষেধ প্রশাসনের
গুণগত মানে ডাহা ফেল! দেশে সাময়িকভাবে নিষিদ্ধ এভারেস্ট ও লালজি গোধুর হিং
গুণগত মানে ডাহা ফেল! দেশে সাময়িকভাবে নিষিদ্ধ এভারেস্ট ও লালজি গোধুর হিং
মেয়াদউত্তীর্ণ চকলেট কুড়াতে ময়লার স্তূপে উপচে পড়া ভিড়, ভাইরাল ভিডিয়ো
মেয়াদউত্তীর্ণ চকলেট কুড়াতে ময়লার স্তূপে উপচে পড়া ভিড়, ভাইরাল ভিডিয়ো
'নারীদের নিরাপত্তায় আপনারা কতটা আন্তরিক?': রাতের ট্রেনে মদ্যপ যুবকদের তাণ্ডব, রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলার
'নারীদের নিরাপত্তায় আপনারা কতটা আন্তরিক?': রাতের ট্রেনে মদ্যপ যুবকদের তাণ্ডব, রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলার
সর্বাধিক পাঠিত
বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদলাল নবান্ন, বামেদের নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন কড়া আইন: দুই বছর পর আবেদন করতে লাগবে বিচারকের অনুমতি
রানাঘাট এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পাওয়ার সম্ভাবনা
বুলডোজার অ্যাকশনে হাইকোর্টের কড়া বার্তা, ভাঙা বাড়ি সরকারি খরচে তৈরি ও ১০ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট