পুবের কলম, ওয়েবডেস্ক: চিকিৎসা-জীবনে পা রাখার আগেই নতুন প্রজন্মের ভবিষ্যৎ চিকিৎসকদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল Edusolve। গত ২০ সেপ্টেম্বর Eco Park-এর Utsari Banquet-এ অনুষ্ঠিত হয় Edusolve-এর White Coat Ceremony। অনুষ্ঠানে ২৫০-রও বেশি ছাত্রছাত্রীকে White Coat ও Stethoscope দিয়ে সম্মানিত করা হয়। Edusolve-এর মাধ্যমে MBBS-এ ভর্তি হওয়া এই ছাত্রছাত্রীরা আগামী দিনে বিদেশে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পাড়ি দেবেন। তাঁদের মধ্যে অনেকেই International Higher School of Medicine, Georgian American University এবং Kyrgyz State Medical Academy-র মতো স্বনামধন্য মেডিকেল কলেজে পড়াশোনা করবেন।


 
দেশে NEET উত্তীর্ণ হওয়ার পর সরকারি মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ সীমিত। পাশাপাশি, বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার খরচও অনেক পরিবারের নাগালের বাইরে। এই জায়গা থেকেই Edusolve অল্প খরচে বিদেশে MBBS পড়ার একটি বিকল্প সুযোগ তুলে ধরছে। বিদেশে MBBS সম্পূর্ণ করে দেশে ফিরে প্রয়োজনীয় নিয়ম ও শর্ত পূরণ করে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই অনুষ্ঠানে Kyrgyzstan থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধি Dr. Daniial, Dr. Kurmanjan এবং Mr. Daniiar।
উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি HG Gopikanta Krishna Das-ও। পাশাপাশি, বিদেশে MBBS পড়তে যাওয়া ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক এবং Foreign Medical Graduate চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

২৫০-রও বেশি ছাত্রছাত্রীর White Coat Ceremony আয়োজন করল এডুসলভ

White Coat Ceremony-র পাশাপাশি আয়োজিত Doctors Meet-এ ছাত্রছাত্রী ও অভিভাবকরা Edusolve-এর মাধ্যমে MBBS সম্পূর্ণ করা কয়েকজন চিকিৎসকের সঙ্গে মতবিনিময় করেন। বর্তমানে ১০০০-রও বেশি ছাত্রছাত্রী Edusolve-এর মাধ্যমে MBBS সম্পূর্ণ করে দেশে ফিরে এসে IPGMER, CNMC, RG Kar Medical College and Hospital, Bardhaman Medical College-এর মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিদেশে MBBS পড়াশোনা এবং পরবর্তী কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তাঁরা অনুষ্ঠানে উপস্থিতদের সঙ্গে ভাগ করে নেন। অনুষ্ঠানের মাধ্যমে বিদেশে MBBS পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের চিকিৎসা-জীবনের সূচনাকে উদযাপন করা হয়। পাশাপাশি, প্রথমবারের মতো শপথ গ্রহণ করে তাঁরা তাঁদের পেশার প্রতি সম্মান বজায় রাখা এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার করেন।