বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতিসংঘের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরও পড়ুন:
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছনোর পর নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
আরাগচির বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চাপিয়ে দেওয়া যুদ্ধের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানি প্রতিনিধিদল নিউইয়র্কে এসেছে। জাতিসংঘের এই বৈশ্বিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের আইনগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষা করাই তাঁদের মূল লক্ষ্য বলে জানান তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’। এই বিষয়টিকে উল্লেখ করে আরাগচি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণেই জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা ক্ষয় হয়েছে।
আরও পড়ুন:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেকের ঊর্ধ্বে মনে করে ইচ্ছামতো অপরাধ করে চলেছে। তাঁর দাবি, এসব ক্ষেত্রে ইসরায়েলকে ছাড় দেওয়া হচ্ছে। একইসঙ্গে মানবাধিকার নিয়ে সরব পশ্চিমা দেশগুলি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।