উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যেই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ জেলার মৈপীঠ কোস্টাল থানার পুলিশ।আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৈপীঠ কোস্টাল থানা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গৌতম মিশ্র নামে এক ব্যক্তি মৈপীঠ কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান,তাঁর আনুমানিক ১৪ বছর বয়সি নাবালিকা কন্যা গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা নাগাদ পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি।
অভিযোগকারীর দাবি, তাঁর নাবালিকা কন্যাকে কুলতলি থানার শ্যামনগর এলাকার বাসিন্দা শ্রীমন্ত সরদার অপহরণ করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পরইতদন্তে নামে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ।এই ঘটনায় মৈপীঠ কোস্টাল থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২)/১৪০(৩) ধারায় মামলা রুজু করা হয়। এরপর নাবালিকার সন্ধানে তল্লাশি ও তদন্ত শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।পুলিশের তৎপরতায় মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যেই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। একইসঙ্গে অভিযোগের ভিত্তিতে শ্রীমন্ত সরদারকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধারের পর নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশঅনুযায়ী হোমে পাঠানো হয়েছে।অন্যদিকে, গ্রেফতার হওয়া অভিযুক্তকে সোমবার, বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। নাবালিকার সঙ্গে কী ঘটেছিল এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।নাবালিকা অপহরণের অভিযোগ, ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার কিশোরী, গ্রেফতার যুবক
আসলাম হোসেন
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২
আরও খবর
লালগোলায় মধ্যরাতে ২ বাংলাদেশি গ্রেফতার
রেজিনগরে কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফির সমর্থনে অধীর চৌধুরীর মেগা রোড শো, উপনির্বাচনের প্রচারে জনজোয়ার
কুলতলির দেউলবাড়িতে নদীবাঁধে ভাঙন, পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা
পাথরপ্রতিমায় ‘চোর চোর’ স্লোগান ঘিরে উত্তেজনা, দুই তৃণমূল কর্মাধ্যক্ষকে গণধোলাইয়ের অভিযোগ
ধুলিয়ান পৌরসভায় সেবা সংকল্প প্রকল্পের আওতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধুলিয়ান পৌরসভায় সেবা সংকল্প প্রকল্পের আওতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে ব্যাপক হামলা, কাঠগড়ায় পুলিশ ও বিজেপি
মমতার সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে ব্যাপক হামলা, কাঠগড়ায় পুলিশ ও বিজেপি
মেদিনীপুরে সাতসকালে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
মেদিনীপুরে সাতসকালে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
বন্যার জল নামতেই শুরু হয়েছে ভাঙন, অস্তিত্ব সংকটে কামালতিপুর জামে মসজিদ
বন্যার জল নামতেই শুরু হয়েছে ভাঙন, অস্তিত্ব সংকটে কামালতিপুর জামে মসজিদ
কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিদ্যুৎ বিলে ভর্তুকির পাশাপাশি বাড়ল ধানের সহায়ক মূল্য
কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিদ্যুৎ বিলে ভর্তুকির পাশাপাশি বাড়ল ধানের সহায়ক মূল্য
রেজিনগর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জেতানোর আহ্বান অধীর চৌধুরীর
রেজিনগর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জেতানোর আহ্বান অধীর চৌধুরীর
সর্বাধিক পাঠিত
বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদলাল নবান্ন, বামেদের নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন কড়া আইন: দুই বছর পর আবেদন করতে লাগবে বিচারকের অনুমতি
বুলডোজার অ্যাকশনে হাইকোর্টের কড়া বার্তা, ভাঙা বাড়ি সরকারি খরচে তৈরি ও ১০ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ
প্রথম চুক্তির একটি বিমানও মেলেনি, তবুও ৯৭টি নতুন তেজস মার্ক-১এ চালুর সময়সীমা প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
যেখানে সেখানে মাদ্রাসা খুলে এখানে উৎপাত করার অনুমতি দেবে না সরকার: দিলীপ ঘোষ
বিমানসেবিকার স্বপ্ন ছেড়ে ১৬ টনের ট্রাকের চালক নেহা
বিমানসেবিকার স্বপ্ন ছেড়ে ১৬ টনের ট্রাকের চালক নেহা
এবার চীনের দ্বারস্থ সৌদি আরব, হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে ইরানের প্রতি আহ্বান বেইজিং এর
এবার চীনের দ্বারস্থ সৌদি আরব, হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে ইরানের প্রতি আহ্বান বেইজিং এর
খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদলি, নেপথ্যে সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিও ঘিরে বিতর্ক!
খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদলি, নেপথ্যে সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিও ঘিরে বিতর্ক!
চার দশক পর জঙ্গল ছাড়লেন মাওবাদী নেতা আকাশ, গুটিয়ে নিলেন সংগঠন