নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেবা সংকল্প প্রকল্পের আওতায় একটি বিশেষ সমন্বয় সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধুলিয়ান পৌরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত চিত্রাঙ্কন বিভাগ। এই প্রতিযোগিতায় এলাকার চারটি বিশিষ্ট বিদ্যালয় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা সম্পর্কে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আনোয়ার সাদাত জানান, শিক্ষার্থীদের এই অঙ্কন প্রতিযোগিতাটি সেবা সংকল্প প্রকল্পের একটি অন্যতম অংশ। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের আঁকা ছবিগুলি মূল্যায়নের জন্য জেলা স্তরে পাঠানো হবে এবং সেখানে মেধা যাচাইয়ের পর ফলাফল প্রকাশ করে সফল প্রতিযোগীদের পুরস্কৃত ও স্থান নির্ধারণ করা হবে। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।