পুবের কলম ওয়েব ডেস্ক: ফের ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আদালতে গেলেন দেশের মহিলা কুস্তিগিররা। এই আবেদনের শুনানি হতে চলছে রাউজ অ্যাভেনিউ কোর্টে।
২০২৩ সালে ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালিন সভাপতি ব্রিজভুষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন দেশের ৬ মহিলা কুস্তিগির। লাল কেল্লার সামনে বসে ধরনাও শুরু করেন তারা।
কুস্তিগিরদের নতুন আবেদনে বলা হয়েছে, ব্রিজভূষনের বিরুদ্ধে নির্যাতিতাদের বয়ান বা তথ্য প্রমাণকে মোটেই গুরুত্ব দেওয়া হয়নি। যৌন হেনস্তার ঘটনায় পুরনো দিনের ধ্যানধারনার উপর বেশি গুরুত্ব দিয়ে মামলার রায় ঘোষণা করা হয়েছিল। আগামী দিনে যেন তথ্যপ্রমাণকে খতিয়ে দেখা হয়।