ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে পোডিয়ামে দাঁড়ানোর পরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
নেতানিয়াহুর বক্তব্য শুরুর সময় জাতিসংঘের প্রধান সম্মেলন কক্ষের বেশিরভাগ আসনই খালি দেখা যায়। দলবদ্ধভাবে প্রতিনিধিদের কক্ষ ত্যাগের ঘটনায় অধিবেশনজুড়ে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।
আরও পড়ুন:
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু মঞ্চে ওঠার আগেই বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করে।
বক্তব্য শুরুর পর আরও অনেকে কক্ষ ত্যাগ করেন।আরও পড়ুন:
তবে কিছু ইসরায়েলি সমর্থক ও কূটনীতিককে নিজেদের আসনে অবস্থান করতে দেখা যায়। নেতানিয়াহুর বক্তব্যের সময় তারা হাততালি দিয়ে সমর্থন জানান।
আরও পড়ুন:
অধিবেশন কক্ষের বড় একটি অংশ খালি হয়ে যাওয়ার ঘটনাটি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলমান কূটনৈতিক মতপার্থক্য ও প্রতিবাদের দৃশ্যমান প্রকাশ হিসেবে উঠে এসেছে।