পুবের কলম ওয়েবডেস্ক, নির্বাচন কমিশনের অন্দরের মতবিরোধ সংক্রান্ত সাম্প্রতিক তদন্ত প্রকাশ্যে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার যদি পদত্যাগ না করেন, তবে যন্তর মন্তরে শুরু হবে যন্তর মন্তর ২.০ আন্দোলন। শুধু দিল্লি নয়, দেশজুড়ে বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
অভিজিতের অভিযোগ, জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে।
তাঁর মতে, জ্ঞানেশ কুমার গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ এবং তিনি দেশের সবচেয়ে বড় গদ্দার। অভিজিতের দাবি অনুযায়ী, তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী দল ও এনডিএ-র ভোটের ব্যবধানের সঙ্গে এই সংখ্যাটির তুলনা টেনে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এত বড় পরিসরে নাম বাদ দেওয়ার প্রয়োজন পড়ল?আরও পড়ুন:
এই অভিযোগের পেছনে মূলত নির্বাচন কমিশনের অন্দরের সাম্প্রতিক বিরোধকে হাতিয়ার করেছেন অভিজিৎ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্ত অনুযায়ী, গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি অন্তত ১৪ বার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ, ভোটার বাদ দেওয়া এবং ভোটার তালিকার তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণ ও এসআইআর সংক্রান্ত বিষয়েই তাঁদের আপত্তি ছিল বলে জানা গেছে।