পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের অন্দরে প্রশাসনিক দ্বন্দ্বের বিস্ফোরক তথ্য সামনে আসতেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং কমিশনের আইটি বিভাগের সর্বেসর্বা সীমা খন্নার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সফটওয়্যারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে বাংলায় ভোটার তালিকায় কারচুপি ও নাম হেরফের করার ষড়যন্ত্র চালানো হয়েছে বলে সরব হয়েছেন তিনি।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের আইটি বিভাগের ডিজি সীমা খন্না নিজের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের মদতে আঞ্চলিক নির্বাচন আধিকারিকদের (ইআরও) ক্ষমতা খর্ব করা হয়েছে। মহুয়া মৈত্র এক্স-এ লেখেন, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করেছিল।
তখনই তাঁরা বুঝতে পেরেছিলেন কীভাবে কেন্দ্রীয় সফটওয়্যারের ব্যাকএন্ড ব্যবহার করে তালিকা বিকৃত করা হচ্ছিল।আরও পড়ুন:
সাংসদের অভিযোগ, "সীমা খন্না সমস্ত সীমা অতিক্রম করেছেন... সিইসি জ্ঞানেশ কুমারের সাহায্যে তিনি সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ভোটারদের নাম সংযোজন, বিয়োজন ও ম্যানিপুলেট করেছেন। বাংলায় গ্রাউন্ড লেভেলের ইআরও-নেট কর্মকর্তাদের ক্ষমতাকে বাইপাস করা হয়েছে।"
আরও পড়ুন:
উল্লেখ্য, পূর্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে আইটি ডিজি সীমা খন্না ক্ষমতাসীন দল বিজেপির আইটি সেলের সাথে যুক্ত। প্রসঙ্গত, 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর জানুয়ারিতে পুরোনো 'ERONet' ব্যবস্থা তুলে দিয়ে নতুন 'ECINET' ব্যবস্থা চালুর পর থেকেই আপত্তি তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।