পুবের কলম প্রতিবেদক: টানা তিনবার বিদেশের মাটিতে নিলামের পর এবার আবারও ভারতে ফিরছে আইপিএলের নিলাম। ২০২৭ সালের নিলাম অনুষ্ঠান আয়োজিত হবে গোয়ায়। আগামী ডিসেম্বর মাসে সমুoনগরী গোয়ায় আইপিএলের পরবর্তী নিলাম অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। ২০২৩ সালে কোচিতে নিলাম হওয়ার পর দুবাই, জেদ্দা ও আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের পরের তিনটি নিলাম।