আবদুল ওদুদ: রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার কাশীপুর অঞ্চলে কংগ্রেসের উদ্যোগে প্রচারমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস মনোনীত প্রার্থী আবদুল্লাহিল কাফির সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রেজিনগরে বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে কংগ্রেসই ভূমিকা নিতে পারে।
রাজ্যে বিভেদের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের শাসনের পর বর্তমানে বিজেপির রাজনীতির বিরুদ্ধেও মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই কারণে মানুষ কংগ্রেসের দিকে আস্থা রাখছেন।আরও পড়ুন:
অধীর চৌধুরী বলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে মানুষের কাছে পৌঁছে প্রচার চালাতে হবে। সাধারণ মানুষের সমস্যা ও তাঁদের দাবি-দাওয়া নিয়ে কংগ্রেস কর্মীদের সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুলফিকার আলী এবং কংগ্রেসের আরও দুই বিধায়ক মোতাহার শেখ ও ইনজয় ফিগার আলী।
জুলফিকার আলী বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ফের শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। রেজিনগর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার জন্য তিনি ভোটারদের কাছে আবেদন জানান।আরও পড়ুন:
তিনি আরও বলেন, কংগ্রেসকে শক্তিশালী করতে ছোট-বড় সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। রেজিনগরের মানুষ কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফির পাশে দাঁড়িয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন বলেও আশা প্রকাশ করেন জুলফিকার আলী। উপনির্বাচনকে সামনে রেখে এলাকায় কংগ্রেসের প্রচার ও দলীয় কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।