পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের অস্বস্তি আরও বাড়ল। সাংসদ পদ বাতিলের নোটিসের জবাব দেওয়ার জন্য স্পিকারের কাছে এক মাস সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদাররা। কিন্তু তাঁদের সেই আর্জি পুরোপুরি মানা হল না। লোকসভার স্পিকার ওম বিড়লা জবাব দেওয়ার জন্য তাঁদের মাত্র দু'সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন।
প্রায় তিন মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন ওই ২০ জন সাংসদ।
সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পরেই তৎপর হন স্পিকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য চার সপ্তাহ সময় চাইলেও, স্পিকার তা কমিয়ে দুই সপ্তাহ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৮ অক্টোবরের মধ্যেই ওই সাংসদদের নিজেদের জবাব জমা দিতে হবে। এরপরই তাঁদের সাংসদ পদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন ওম বিড়লা। স্পিকারের এই সিদ্ধান্তের ফলে দলত্যাগী সাংসদদের উপর চাপ যে আরও বাড়ল, তা রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট।