পুবের কলম ওয়েবডেস্ক, লোহিত সাগরের তীরের গুরুত্বপূর্ণ সৌদি বন্দর ইয়ানবু রক্ষায় সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন।
আরও পড়ুন:
মাখোঁ জানান, সৌদি আরবের এই বন্দর রক্ষায় ফ্রান্স সেনাসদস্যের পাশাপাশি রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে। তবে এর উদ্দেশ্য কোনো সংঘাতে জড়িয়ে পড়া নয় বলেও স্পষ্ট করেন তিনি।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব জ্বালানি তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ইয়ানবু বন্দর ব্যবহার করছে।
কিন্তু সম্প্রতি ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বন্দরটি। এতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।আরও পড়ুন:
এদিকে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করার কথা ভাবছে—এমন খবর সত্য হলে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অর্থনীতিতে বড় বিপর্যয় হতে পারে বলে সতর্ক করেছেন মাখোঁ। তবে হোয়াইট হাউস এমন পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ফ্রান্সে জ্বালানির দাম বাড়লেও শীতের জন্য পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে বলে নাগরিকদের আশ্বস্ত করেছেন মাখোঁ। তাঁর সরকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।