পুবের কলম ওয়েব ডেস্ক: অবিরাম বৃষ্টির জেরে সিকিম এবং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় জনজীবন চরম বিপর্যস্ত। শুক্রবার ভোরে সিকিমের গিয়ালশিং জেলার রিম্বি গ্রামে ভয়াবহ ধস নামে। এর জেরে প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দু’টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। প্রশাসন ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।
গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের এই গ্রামে গত ১৩ আগস্টও ধস নেমেছিল। সেই ঘটনার পর থেকেই একাধিক পরিবারকে ত্রাণ শিবিরে রাখা হয়েছিল। ধস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গতদেআরও পড়ুন:
র সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক শেরিং টি ভুটিয়া।
প্রবল বৃষ্টির জেরে ধস নামায় বিস্তীর্ণ এলাকায় সড়ক এবং রেল যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।