রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করলেন এক পাকিস্তানি সাংবাদিক। শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ওই প্রশ্নের জবাবে সরাসরি পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরেন জয়শংকর। তাঁর মন্তব্য, “একটি সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্ন করছে। আসুন!”
আরও পড়ুন:
৮১তম রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নয়ান্তি ‘গ্রুপ অফ ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ শিপিং অ্যান্ড সিফারার্স’-এর বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
সেই সময় এক পাকিস্তানি সাংবাদিক জয়শংকরকে প্রশ্ন করেন, “আপনাদের সরকার পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া কবে বন্ধ করবে?”আরও পড়ুন:
প্রশ্ন শুনে জয়শংকর পাল্টা বলেন, “একটি সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্ন করছে। আসুন!” তাঁর এই মন্তব্যের পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি ওই সাংবাদিককে বলেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের জবাব স্পষ্টভাবেই দেওয়া হয়েছে।”