উত্তর-পূর্ব ভারতের মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পার মেয়াদ আরও ছয় মাস বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে নতুন মেয়াদ কার্যকর হবে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে মণিপুরের অধিকাংশ এলাকাকে ‘ডিস্টার্বড এরিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পাঁচ জেলার ১৩টি নির্দিষ্ট থানা এলাকা এর আওতার বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুন:
ইম্ফল পশ্চিম জেলার ইম্ফল, লামফেল, সিটি, সিংজামেই, পাটসোই ও ওয়াঙ্গোই থানা এলাকা আফস্পার বাইরে থাকছে। এছাড়া ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলার কয়েকটি এলাকাকেও বিজ্ঞপ্তিতে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মণিপুরে গত কয়েক বছর ধরে গোষ্ঠীগত সংঘাত ও হিংসার পরিস্থিতি অব্যাহত রয়েছে। এর মধ্যেই শুক্রবার ভোরে মায়ানমার সীমান্তবর্তী কামজং জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে চারজন নিহত হওয়ার খবর সামনে আসে।
এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ এলাকায় আফস্পার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।আরও পড়ুন:
নাগাল্যান্ডের দিমাপুর, নিউল্যান্ড ও মোন-সহ একাধিক জেলাতেও আগামী ছয় মাস আফস্পা কার্যকর থাকবে। একইভাবে অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং ও লংডিং জেলাতেও আইনটি বলবৎ থাকবে।
আরও পড়ুন:
আফস্পার অধীনে নির্দিষ্ট পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে গ্রেফতার, তল্লাশি এবং বলপ্রয়োগের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। কেন্দ্র বা রাজ্য সরকার কোনও এলাকাকে ‘ডিস্টার্বড এরিয়া’ ঘোষণা করলে সেখানে এই আইন কার্যকর করা যায়।