পুবের কলম ওয়েবডেস্ক, ওপেনএআইয়ের কিছু স্বয়ংক্রিয় এআই বট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নির্ধারিত সীমার বাইরে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। শুক্রবার প্রতিষ্ঠানটি এ বিষয়ে বিস্তারিত জানায়।
আরও পড়ুন:
ওপেনএআই বলেছে, তথ্য খোঁজার সময় কিছু বট ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থার সীমা অতিক্রম করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো থেকে তথ্য নেওয়ার সময় সফটওয়্যার নির্মাতাদের জন্য থাকা কিছু বিশেষ ব্যবস্থা ব্যবহার করেছিল তারা।
তবে ওই তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।আরও পড়ুন:
আরও গুরুতর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি-কে ঘিরে। সেখান থেকে সংগ্রহ করা কিছু তথ্য পরে অন্য একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওপেনএআই জানিয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি।
আরও পড়ুন:
এছাড়া অন্তত ৫৩টি ঘটনায় চ্যাটজিপিটি ব্যবহারকারীর কাজের পর্দার ছবি অন্যত্র পাঠানোর ঘটনাও ঘটেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ব্যবহারকারীরা তথ্য মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি দিলেও এভাবে ছবি পাঠানো ঠিক হয়নি। তৃতীয় পক্ষের কাছে যাওয়া ছবিগুলো সরিয়ে ফেলার কাজ চলছে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও এর আগে জানিয়েছিলেন, ওপেনএআইয়ের বট দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্পের কিছু অপ্রকাশ্য নথিতে ঢুকেছিল।