০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল পড়ুয়াদের যাতায়াত সুগম করতে বিকল্প রুট, বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: ব্যস্ত সময়ে স্কুলে যেতে গিয়ে অনেক সময় দীর্ঘ যানজটের কবলে পড়তে হয় পড়ুয়াদের। যার ফলে স্কুলে পৌঁছাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। সেই সমস্যার কথা মাথায় রেখে সল্টলেক থেকে গড়িয়াহাট এবং বালিগঞ্জে যাতায়াতকারী পড়ুয়াদের জন্য বিকল্প পথের ব্যবস্থা করল কলকাতা ট্র্যাফিক পুলিশ।

এর ফলে পার্ক সার্কাসের মিঠাই ক্রসিংয়ে না গিয়েই সৈয়দ আমির আলি অ্যাভিনিউ-গুরুসদয় দত্ত রোড ক্রসিংয়ে পৌঁছনোর জন্য লোয়ার রেঞ্জ রোড-আহিরিপুকুর রোড ব্যবহার করার প্রস্তাব দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বাজি পোড়ানোর জন্য সময় বেঁধে দিল কলকাতা পুলিশ, নিয়ম না মানলেই শাস্তি

এছাড়াও, তারক দত্ত রোড-কড়েয়া রোড ব্যবহার করা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

গত বৃহস্পতিবার পুলিশ বেকবাগান রো এবং কড়েয়া ক্রসিংয়ের মতো এলাকা থেকে বেআইনি পার্কিং দখলমুক্ত করে পরীক্ষামূলকভাবে ‘টেস্ট ডাইভার্সন’ করেছিল।

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

ট্রাফিক পুলিশের লক্ষ্য হল সৈয়দ আমির আলি অ্যাভিনিউ এবং পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিংকে স্কুল পড়ুয়াদের জন্য যানজট মুক্ত করা। কারণ এই এলাকায় মডার্ন হাই স্কুল সাউথ পয়েন্ট, বিএসএস বা আর্মি পাবলিক স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে।

পুলিশ জানিয়েছে, ওই সমস্ত রাস্তা থেকে হকার এবং ছোট ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ থেকে প্রতিদিন ১৬-১৮ জন পুলিশ মিলে এই কাজ করেছেন।

পুলিশ আরও জানিয়েছে,  হেলমেট না পরা বাইক আরোহীদের কাছেও নিয়মিত জরিমানা করা হচ্ছে। এর পাশাপাশি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, ক্যাম্যাক স্ট্রিট, মইরা স্ট্রিট, বালিগঞ্জ ফাঁরি এবং শরৎ বোস রোডও পর্যবেক্ষণ করছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। সেখানেও কীভাবে স্কুল পড়ুয়াদের যাতায়াতকে আরও সুগম করা যায় তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বধিক পাঠিত

নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কুল পড়ুয়াদের যাতায়াত সুগম করতে বিকল্প রুট, বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার