পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুলিশের বহু দক্ষ আধিকারিক ও কর্মীকে জেলায় বদলি করা হয়েছিল। সরকার বদল হতেই তাদের ফিরিয়ে আনতে তৎপর হয়েছে লালবাজার। বিশেষ করে কর্মী সংকট মেটাতে এই সমস্ত আধিকারিক কর্মীদের আবার কলকাতা পুলিশে আনতে চাইছে লালবাজার। এই মর্মে কলকাতা পুলিশের তরফে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
লালবাজার সুত্রে জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও কলকাতা পুলিশের ড্রাইভার পদে বিপুল কর্মী সংকট রয়েছে।
পুলিশের একাংশের দাবি, শহরে আইনশৃঙ্খলা মোকাবিলা কোর্টে গিয়ে ক্রমাগত গোয়েন্দা বিভাগের ওপর চাপ বাড়ছে। নতুন করে নিয়োগ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তার পরিবর্তে জেলায় পাঠানো কর্মীদের ফিরিয়ে আনলে অনেক কম সময়ে তা সম্ভব হবে। তাই পুলিশের তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ করেছিলেন পুলিশ কর্মী আধিকারিকদের একাংশ।
কিন্তু, ভোট মিটতেই এই সমস্ত পুলিশ কর্মী ও আধিয়াকারিকদের বদলি করে দেওয়া হয় জেলায়। শুধু তাই একাধিক আধিকারিককে কম গুরুত্বপূর্ণ পদেও বদলি করা হয়। যেমন কলকাতা পুলিসের ডিসি দেবশ্রী চট্টোপাধ্যায়কে উত্তর দিনাজপুরে সশস্ত্র পুলিসের কমান্ডান্ট পদে বদলি করা হয়েছিল। যদিও পরে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর গাড়ি। তাতে মৃত্যু হয় ওই আইপিএস আধিকারিকের। কিন্তু, তৃণমূলের সরকারের আমলে সেই নিয়ম মানা হয়নি। ফলস্বরুপ জেলায় বদলি করা হয় অ্যাসিস্টান্ট কমিশনার থেকে শুরু করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ বহু পুলিশ আধিকারিককে। তাঁদের মধ্যে অনেকেই অবসর নিলেও এখনও বহু পুলিশ কর্মী জেলায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন। এখন রাজ্যে সরকারে পালাবদল হতেই ১০ বছর পর সেই সব পুলিশ কর্মীদের ফেরানোর প্রস্তাব দিল লালবাজার।আরও পড়ুন:
এছাড়াও, পুলিশের একাংশ বলছেন, কলকাতা পুলিশের অধীনে এসেছে ভাঙড় ডিভিশন। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। ফলে আরও বেশি সংখ্যায় আধিকারিক, কর্মী প্রয়োজন। ২২ পুলিশ আধিকারিকের নামের তালিকাও দেওয়া হয় চিঠিতে।