০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার প্রচারে নামবে কলকাতা পুলিশের বাস, সাজানো হচ্ছে ট্যাবলো

পুবের কলম প্রতিবেদক: দিনের পর দিন বেড়েই চলেছে সাইবার ফ্রড। ডিপফেক, ভুয়ো ই-কমার্স সাইট সহ একাধিক উপায় অবলম্বন করছে হ্যাকাররা। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ। সাইবার প্রচারে এবার শহরের রাস্তায় নামানো হবে কলকাতা পুলিশের একটি বাসকে। সাইবার সুরক্ষা নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি বাসকে সাজিয়ে তোলা হবে ট্যাবলোর আকারে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, আগামী সপ্তাহেই শহরের রাস্তায় নামতে চলেছে এই বাস। সারা দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে এই বাস। কিছু কিছু জায়গায় এই বাসকে দাঁড় করিয়ে রাখা হবে পথচারীদের দেখার জন্য। জানা গিয়েছে, মূলতঃ শহরের বেশ কিছু পার্ক এবং স্কুলের পাশে দাঁড় করিয়ে রাখা হবে বাসটিকে।

আরও পড়ুন: বাজি পোড়ানোর জন্য সময় বেঁধে দিল কলকাতা পুলিশ, নিয়ম না মানলেই শাস্তি

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা পুলিশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দলের সমীক্ষায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, পুলিশের বেশ কয়েকটি পড়ে থাকা বাস পুলিশ কর্মীদের বিয়েতে ভাড়া দেওয়ার প্রস্তাব আসে। কলকাতা পুলিশের কাছে বর্তমানে ২৫টি ৫৪ আসনের বাস রয়েছে। এই বাসগুলি মূলত ডিউটির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পুলিশ কর্মীদের পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তবে, এই বাসগুলির আসন সংখ্যা এতটাই বেশি যে বাসগুলি বেশিরভাগ সময় প্রায় ফাঁকাই থাকে। আবার কিছু বাস বেশিরভাগ সময় দাঁড় করিয়ে রাখতে হয়। এই সব কারণগুলি উল্লেখ করে সমীক্ষার রিপোর্টে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে, পুলিশ কর্মীদের বিয়েতে ভাড়া দেওয়া এবং সাইবার-সুরক্ষার প্রচার সহ রিপোর্টে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। ওই রিপোর্ট পাঠানো হয় কলকাতার নগরপাল বিনীত গোয়েলের কাছে। রিপোর্ট থেকে প্রথমেই তিনি বিয়েবাড়ির জন্য বাস ভাড়া দেওয়ার প্রস্তাব বাতিল করে দেন। পরিবর্তে, সাইবার সুরক্ষা নিয়ে মানুষকে সচেতন করতে বাস ব্যবহার করার প্রস্তাবে সবুজ সংকেত দেন তিনি।

আরও পড়ুন: ভুল কেন্দ্রে সিবিএসই পরীক্ষার্থী, গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, বাসটিকে চার দিক থেকে ট্যাবলোর আকারে সাজানো হচ্ছে। বাসের গায়ে বিভিন্ন স্টিকারে সাইবার-সুরক্ষার নানা বিষয় তুলে ধরা হবে। অচেনা নম্বর থেকে ফোন এলে সেই ব্যক্তিকে কোনও ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং অন্যান্য বিভিন্ন সচেতনতা মূলক পদক্ষেপের উল্লেখ করা হবে। সাইবার হেনস্থার পুরো বিষয় নিয়েই সাজিয়ে তোলা হবে বাসটি। তাই, নাম ভাবা হয়েছে “সাই-বাস”। যার অর্থ, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বাস।”

আরও পড়ুন: শহরের বুকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন তরুণীকে, গ্রেফতার ৩

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: অভিষেক মনু সিংভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবার প্রচারে নামবে কলকাতা পুলিশের বাস, সাজানো হচ্ছে ট্যাবলো

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার