মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারের প্রশংসা করে তাঁকে অন্তত পদ্মভূষণ দেওয়ার কথা বলেছিলেন। তারই পাল্টা জবাবে কংগ্রেস নেতা পবন খেরা কটাক্ষ করে বলেন, পদ্মভূষণ খুবই ছোট বিষয়, বরং জ্ঞানেশ কুমারকে প্রধানমন্ত্রী করে দেওয়া হোক।

শমীকের বক্তব্য ছিল, চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে জ্ঞানেশ কুমারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সেই কারণেই তাঁকে পদ্মভূষণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এই মন্তব্যের পরেই পাল্টা সরব হন পবন খেরা। তাঁর বক্তব্য, “পদ্মভূষণ খুব ছোট জিনিস। তাঁকে প্রধানমন্ত্রী করে দিন।” এরপর আরও কটাক্ষ করে তিনি বলেন, যিনি অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে পারেন, তাঁকেই একবার সেই পদে বসানো উচিত।