টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ায় শনিবার রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শহরের প্রধান সড়কগুলির অনেকটাই পানিতে তলিয়ে গিয়েছে।
কোথাও কোথাও গাড়ি প্রায় পুরোপুরি জলের নিচে চলে গিয়েছে। খাল সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।আরও পড়ুন:
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেছে। তৈরি করা হচ্ছে আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর। স্কুলগুলিকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।আরও পড়ুন:
বন্যার আশঙ্কায় সুপারশপগুলিতেও ভিড় বেড়েছে। বাসিন্দারা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। খালপাড়ের বাসিন্দাদের জিনিসপত্র নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বন্যা সত্ত্বেও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।