ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করেছেন। সেখানে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বলে ইসরাইলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। নেতানিয়াহুর দফতর ও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য তাৎক্ষণিক ভাবে সফর বা বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন:
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে আবুধাবি যান এবং সেখানে দিনের বেশির ভাগ সময় কাটান। পরে তিনি ইসরাইলে ফিরে আসেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি।আরও পড়ুন:
নেতানিয়াহুর এই অঘোষিত সফর এমন এক সময়ে হল, যখন ইসরাইল ও আমিরাতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা চলছে। পাশাপাশি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে নেতানিয়াহু সতর্কবার্তা পেয়েছিলেন কি না, তা নিয়েও সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে চলতি বছরের মে মাসে নেতানিয়াহুর দফতর দাবি করেছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ চলাকালীন তিনি গোপনে আমিরাত সফর করে শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে সে সময় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সফরের দাবি অস্বীকার করেছিল।
আরও পড়ুন:
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।