আবদুল ওদুদ, কলকাতা: দীর্ঘদিনের সঙ্গী ও একনিষ্ঠ কর্মী পিন্টু শেখের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন রানিনগর ৬৩ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুলফিকার আলী। পিন্টু শেখের দুই সন্তানের পড়াশোনা, প্রয়োজনীয় চিকিৎসা এবং অন্যান্য সহায়তার দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন:
জুলফিকার আলী বলেন, “বাবার মতো স্নেহ ও ভালোবাসা হয়তো পিন্টু শেখের পরিবারকে দিতে পারব না। কিন্তু আজ থেকে এই পরিবারের পাশে থাকার দায়িত্ব আমি নিলাম।
” তিনি জানান, পিন্টু শেখের সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন।আরও পড়ুন:
বিধায়ক আরও বলেন, “যতদিন না তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত ও স্বনির্ভর করার মতো ব্যবস্থা করতে পারছি, ততদিন এই পরিবারের পাশে আমি থাকব। পিন্টু শেখকে হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়, তবে তাঁর পরিবারের প্রতি আমার দায়িত্ব থেকে আমি পিছিয়ে যাব না।”
আরও পড়ুন:
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও একনিষ্ঠ কর্মী পিন্টু শেখের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি বিধায়কের এই উদ্যোগ স্থানীয় মহলে মানবিক পদক্ষেপ হিসেবে আলোচনায় এসেছে। দুই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকার যে প্রতিশ্রুতি জুলফিকার আলী দিয়েছেন, তাতে পরিবারের সদস্যদেরও কিছুটা আশ্বস্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।