পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের অন্যতম মুখ আশুতোষ রাঙ্কা আগেও ছাত্র আন্দোলনের জেরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে চাপে ফেলেছিলেন। এমনই দাবি করলেন আইআইটি কানপুরের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক ইন্দ্রনীল মান্না। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রায় ২০১৬-১৭ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন।
আরও পড়ুন:
মান্নার বক্তব্য, ক্যাম্পাসে এক ছাত্রের মৃত্যুর পর প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন আইআইটি কানপুরের প্রাক্তনী আশুতোষ। টানা তিনদিন ও তিনরাত ধরে তাঁর সঙ্গে প্রশাসনের আলোচনা ও টানাপড়েন চলেছিল।
মান্নার কথায়, ওই সময়ে আশুতোষ তাঁকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিলেন। তিনি আরও জানান, বরাবর আশুতোষ ন্যায়ের জন্য লড়াই করেছিলেন।আরও পড়ুন:
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপি-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ছাত্র আন্দোলন সামলানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রাক্তন আইআইটি অধিকর্তা।
আরও পড়ুন:
মান্নার মতে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রতিবাদের কথা শোনা জরুরি।