উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : যাত্রীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং ন্যায্য দাবিদাওয়া পূরণের দাবিতে জয়নগর-মজিলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্টের কাছে ডেপুটেশন দিল জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন যাত্রী সুরক্ষা কমিটি। রবিবার কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সেগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়।এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য আহ্বায়ক আইনজীবী বাপিন বৈদ্য,লেখক রাহুল চট্টোপাধ্যায়, সোমনাথ পাল-সহ বহু সাধারণ যাত্রী এবং কমিটির সদস্য সদস্যারা। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়।
কমিটির তরফে জানানো হয়েছে, ডেপুটেশন চলাকালীন স্টেশন সুপারিনটেনডেন্ট তাঁদের জানান, যাত্রীদের দাবিগুলি ইতিমধ্যেই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-এর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি,জয়নগর মজিলপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটার সুবিধার জন্য দুটি বৈদ্যুতিন টিকিট বিক্রয়যন্ত্র বসানোর অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান। যত দ্রুত সম্ভব ওই প্ল্যাটফর্মে যন্ত্র দুটি বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।যাত্রী সুরক্ষা কমিটির মতে, প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাই যাত্রীদের সুবিধা, পরিষেবার উন্নতি এবং দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান অত্যন্ত জরুরি। তাঁদের দাবি, রেলযাত্রীদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।কমিটির পক্ষ থেকে আর ও জানানো হয়েছে, আগামী দিনে সাধারণ যাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করে তাঁদের দাবির সমর্থনে ডিআরএমের দপ্তরে ফের ডেপুটেশন দেওয়া হবে।যাত্রীদের স্বার্থ রক্ষা এবং ন্যায্য দাবি গুলি আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও প্রচার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।যাত্রীদের সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ করবে, এমনটাই আশা জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশন যাত্রী সুরক্ষা কমিটির সদস্যদের।জয়নগর-মজিলপুর স্টেশনে যাত্রীদের দাবি নিয়ে ডেপুটেশন, ২ নম্বর প্ল্যাটফর্মে বসছে দুটি টিকিট ভেন্ডিং মেশিন
আসলাম হোসেন
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৬, ২২:৪৯
আরও খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নতুন জার্সি
নিট বাতিলের কড়া দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের, নিশানা করলেন বিরোধীদেরও
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির পরীক্ষার সূচি বদল
লুঙ্গি পরে বুথে ঢুকতে বাধা, নাতির প্যান্ট পরে ভোট বৃদ্ধের, বাহিনীর পোশাক ফতোয়া ঘিরে বিতর্ক
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, 'আমরা প্রস্তুত' বললেন কল্যাণ
বড়গাছিয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে জখম কিশোর, স্থানান্তরিত করা হল এসএসকেএমে
বড়গাছিয়ায় বহুতলের ছাদ থেকে পড়ে জখম কিশোর, স্থানান্তরিত করা হল এসএসকেএমে
আর্থিক মন্দা! এবার ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুক
আর্থিক মন্দা! এবার ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুক
সর্বাধিক পাঠিত
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে
পুজোর মুখে অ্যাকাউন্ট থেকে টাকা চেয়েও আদালতে কালীঘাট তৃণমূল, জরুরি শুনানির আর্জি খারিজ করল হাই কোর্ট
তৃণমূলের ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর জরুরি শুনানি ডাকলেন স্পিকার
নিয়োগ দুর্নীতিতে সিট ভাঙার আর্জি শোনাল না হাই কোর্ট, সিবিআইকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
কলকাতা হাইকোর্টের কড়া অবস্থানের পর ছত্তীসগড়ে মুক্তি পেলেন মুর্শিদাবাদের বাকি ৪ পরিযায়ী শ্রমিক
কলকাতা হাইকোর্টের কড়া অবস্থানের পর ছত্তীসগড়ে মুক্তি পেলেন মুর্শিদাবাদের বাকি ৪ পরিযায়ী শ্রমিক
ইউপিআই লেনদেনে এমডিআর, লভ্যাংশ বণ্টন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, খারিজ স্থগিতাদেশের আর্জি
ইউপিআই লেনদেনে এমডিআর, লভ্যাংশ বণ্টন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, খারিজ স্থগিতাদেশের আর্জি
কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করল হাইকোর্ট
কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করল হাইকোর্ট
ভোটাধিকার নিয়ে দেশজুড়ে আন্দোলনের মাঝেই জ্ঞানেশকে ভারতরত্ন দেওয়ার দাবি ওড়ালেন সাংসদ ইউসুফ পাঠান
ভোটাধিকার নিয়ে দেশজুড়ে আন্দোলনের মাঝেই জ্ঞানেশকে ভারতরত্ন দেওয়ার দাবি ওড়ালেন সাংসদ ইউসুফ পাঠান
আন্তর্জাতিক মানের রূপ পাচ্ছে শিয়ালদহ স্টেশন, তৈরি হবে মাল্টিপ্লেক্স, মল ও স্লিপিং পড