মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়ে সেটিকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে, ওটা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন:
এর ফলে আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারের বক্তব্য, একই নিয়োগ ব্যবস্থার আওতায় আনলে প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে।আরও পড়ুন:
এর আগে রাজ্যজুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো, অনুমোদন ও পরিচালন ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। অনুমোদনহীনতা ও প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতির মতো বিষয় সামনে আসার কথা জানিয়েছে সরকার।