পুবের কলম ওয়েবডেস্ক, 'ভোট চুরি’র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে দীর্ঘ আন্দোলনের পথে কংগ্রেস। সোমবার মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে আগামী প্রায় দু’মাসের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন:
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, নির্বাচন ব্যবস্থায় সংস্কার এবং জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুন:
কী কর্মসূচি কংগ্রেসের?
আরও পড়ুন:
১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লক স্তরে বাইক ও সাইকেল মিছিল এবং পদযাত্রা করবে দল। ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর রাজ্য, জেলা ও গ্রাম স্তরে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি হবে। কংগ্রেসের দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য ওই সময়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হবে।
আরও পড়ুন:
২৫ ও ২৬ নভেম্বর ছ’টি রাজ্য থেকে ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু হবে।
পরে রাজধানীতে বড় বিক্ষোভের আয়োজন করা হবে।আরও পড়ুন:
পাশাপাশি বিরোধী জোটের কর্মসূচিও ঘোষণা হয়েছে। ৬ অক্টোবর বিরোধী সাংসদরা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত পদযাত্রা করবেন। ৮ অক্টোবর জেলা স্তরে বিক্ষোভ হবে। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে।