পুবের কলম ওয়েবডেস্ক, সন্ত্রাসী হামলার আশঙ্কায় ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা। ঘাঁটিতে কয়েকজনকে বিস্ফোরক আইনে অপরাধের সন্দেহে গ্রেফতারের এক সপ্তাহের মধ্যেই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
আরও পড়ুন:
লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় ১২টি বি-১ বোমারু বিমান ছিল। ইরানে মার্কিন হামলার সময়ও এসব বিমান ব্যবহার করা হয়েছিল। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এর আগে জানিয়েছিলেন, ঘাঁটিকে লক্ষ্য করে কথিত হামলার পরিকল্পনায় ইরানের জড়িত থাকার জোরালো ইঙ্গিত রয়েছে। তবে তেহরান অভিযোগটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং এ ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
আরও পড়ুন:
ঘাঁটিতে নিরাপত্তা বাড়ানোর পর বিমান সরানোর খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ব্রিটিশ সরকার ফেয়ারফোর্ডে থাকা মার্কিন বোমারু বিমানকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানার অনুমতি দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সন্দেহভাজনরা ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পরিকল্পনা করেছিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটিতে বিদেশি শক্তির হাত থাকার ইঙ্গিত দিয়েছেন।