রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ফের কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওয়াশিংটন অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় একটি কারিগরি পর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে। কিয়েভ ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
আরও পড়ুন:
রবিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে জেলেনস্কি বলেন, মার্কিন পক্ষ বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখছে।
শনিবার মার্কিন আলোচনাকারীদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন:
বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত অথবা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অন্য কোনও দেশে আলোচনায় বসতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। এর আগে আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার আয়োজন হয়েছিল।
আরও পড়ুন:
গত মাসে ক্রেমলিনও অক্টোবরে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তবে আগের দফার আলোচনায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
আরও পড়ুন:
এদিকে নতুন করে আলোচনার উদ্যোগের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন অবকাঠামো ও শহরে রুশ হামলা আরও জোরদার হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে।