পুবের কলম ওয়েবডেস্ক, ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলার ঘটনায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ্যে আসার পর তাঁর অতীত নিয়ে শুরু হয়েছে তদন্ত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁর নাম হামাম আলহাম্মি। তিনি ওমানের নাগরিক। ওমানে কাজ করার সময় তাঁর কথিত উগ্র মতাদর্শ নিয়ে নিরাপত্তা-উদ্বেগ তৈরি হয়েছিল বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইটের ককপিটে ধারালো অস্ত্র দিয়ে স্মিতের উপর হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খোলেন। পরে যাত্রী ও অন্য কর্মীরা পরিস্থিতি সামাল দেন। বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আরও পড়ুন:
প্রকাশিত তথ্য অনুযায়ী, হামাম ২০১৮ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওমান এয়ারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালে তাঁর উড়ান প্রশিক্ষণ বন্ধ করে অন্য দায়িত্ব দেওয়ার দাবি রয়েছে। পরে মরক্কোর রয়্যাল এয়ার মারোকের সঙ্গে যুক্ত থাকার কথা তাঁর অনলাইন পেশাগত পরিচিতিতে থাকলেও সংস্থাটি জানিয়েছে, তিনি তাদের হয়ে বিমান চালাননি।
আরও পড়ুন:
২০২৬ সালের শুরুতে ওই সংস্থা ছাড়ার পর তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দেন বলে জানা যায়। তাঁর অতীতের তথ্য কীভাবে যাচাই করে তাঁকে এমন আন্তর্জাতিক রুটের বিমানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা এখন তদন্তের বিষয়।