পুবের কলম ওয়েবডেস্ক, ভয়াবহ বিমান দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ার পর গুরুতর আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন স্মিতের সঙ্গে দেখা করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল। তিনি জানিয়েছেন, স্মিত এখন কথা বলছেন, হাসছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন:
৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে কো-পাইলটের হামলায় গুরুতর আহত হন স্মিত।
হামলার পর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। আহত অবস্থাতেও ককপিটের দরজা খোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। পরে যাত্রী ও অন্য কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।আরও পড়ুন:
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্মিতকে দুবাইয়ে নেওয়া হয়। রাষ্ট্রদূত জানান, তাঁর পরিবারও হাসপাতালে রয়েছে। চিকিৎসকেরা স্মিতের মানসিক চাপ কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের তাঁর পাশে থাকার অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন:
ভারতীয় দূতাবাস জানিয়েছে, আবু ধাবির দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাঁর চিকিৎসার ওপর নজর রাখছে।